1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে মাদকসহ ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে মাদকসহ চিহ্নিত ৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়ার বাড়ি ঘেরাও করে রুবেল মিয়া (৪১)-কে গ্রেপ্তার করা হয়।
ডিবির উপস্থিতি টের পেয়ে রুবেলের বড় ভাই আব্দুল মতিন লেখন মিয়া পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৩৯পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জিজ্ঞাসাবাদকালে রুবেল মিয়া স্বীকার করেন যে, তিনি তার পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে তার কাছে এ মাদক রাখে।

এছাড়াও ডিবির অপর এক অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২) গ্রেপ্তার হয়।
এ সময় গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের ঘরে তল্লাশি চালিয়ে বারান্দায় রাখা চৌকির নিচ থেকে ১ কেজি গাঁজা ও মজনু মিয়ার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রয়ের উদ্দেশ্য মাদক রাখার কথা স্বীকার করেছেন তারা।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে, গ্রেফতারকৃত রুবেল মিয়া প্রকাশ লেখন মিয়া (৪১)-এর বিরুদ্ধে পূর্বে ৪টি মামলা, পলাতক আসামি মো. আব্দুল মতিন প্রকাশ লেখন মিয়া (৫৫)-এর বিরুদ্ধে ২টি মামলা এবং গ্রেফতারকৃত আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩)-এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক নিয়ন্ত্রণে এবং পলাতক আসামি গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর