1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১১৩ বার পঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রেদওয়ানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মমসাদ হাসান।

কর্মসূচির আওতায় আমির খানি দাখিল মাদ্রাসা, আমির খানি হাফিজিয়া মাদ্রাসা, জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসা, কালিকা পাড়া মাদ্রাসা এবং খাগড়ি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট আবু হামিদ মুমসাদ হাসান বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে মানুষ আজ নানা সংকটের মুখোমুখি। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।” তিনি পরিবেশ সংরক্ষণে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ভূয়সী প্রশংসা জানান।

ফাউন্ডেশনের সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামেয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান, শিক্ষা সচিব মাওলানা ফরিদ আহমদ, কালিকা পাড়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সাদেক আহমদ, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মামুনুর রশীদ, নির্বাহী সদস্য হাফেজ শাহ আলম, সহ-সুপার মাওলানা আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দাল মিয়া, মাস্টার শাহিন আহমদ এবং মাওলানা মুজিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কেবল বৃক্ষরোপণ নয়, রোপিত প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণেও ফাউন্ডেশনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তাদের বিশ্বাস, আজকের একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস, শীতল ছায়া এবং নিরাপদ পরিবেশের নিশ্চয়তা হয়ে উঠবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর