1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিজিবি’র পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত-১

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে বিজিবির একটি ডাবল কেবিন পিক-আপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের তামাবিল-সিলেট মহাসড়কের সারীঘাট সরুফৌদ এলাকার আব্দুস শহীদ স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটের আখালিয়া থেকে তামাবিলগামী বিজিবির ডাবল কেবিন পিকআপ (নং- সিলেট ঠ-১১-০০৩২)’র সঙ্গে সারীঘাট থেকে দরবস্তগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন পিক-আপের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক ঘটনাস্থলে স্থানীয়রা এসে দ্রুত তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার জামালপুর গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি বিকন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ সময় নিহতের স্বজনরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর