1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে আবারো হামলা

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত

জুলাই পদযাত্রা শেষে জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

এনসিপির মুখ্য সমন্বয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, হামলায় গাড়ির কাঁচ ভেঙে তিনিসহ দুজন আহত হয়েছেন। ওই পোস্টে যুক্ত করা ভিডিওতে গাড়ির ভাঙা কাঁচ ও রক্তাক্ত হাত দেখান।

এছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই তথ্য জানানো হয়। তবে, হামলার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি।

এ নিয়ে পরপর কয়েকদিনে সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর