1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ইমরান আহমেদ চৌধুরী :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা আগস্ট) মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকরাম নন্দ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক পেয়েছেন ১৯২ ভোট।

১৯৪ ভোট পেয়ে সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন মুকুল।

নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম তালুকদার ৭৯ ভোট, মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাব্বীর আহমদ শিবলী ৬৮ ভোট ও
উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাকির হোসেন ৫৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন, নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ, সাংগঠনিক সম্পাদক আম বাগান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুর মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম।

প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ। নির্বাচন পরিদর্শন করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর