মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানক্ষেত থাকে বিশাল আকৃতির অজগর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
রোববার (২ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার শহাইল হাওড়ে ক্ষেত পরিষ্কার করার সময় হঠাৎ একটি অজগর সাপ চোখে পড়ে কৃষকদের।
জমিতে বিশাল আকৃতির আজগর সাপ দেখে কৃষকরা আতঙ্কিত হয়ে হয়ে পড়েন।
সাপটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে যোগাযোগ করার চেষ্টা করেন কৃষকরা।
তাৎক্ষণিক ফাউন্ডেশনের ফোন নাম্বার না পেয়ে সাপটিকে মেরে ফেলার উদ্যোগ নেয় তারা।
এসময় মুহিবুর রহমান নামের ব্যক্তি সাপটিকে না মারার জন্য সবাইকে অনুরোধ করেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের নাম্বার সংগ্রহ করে সাপটিকে উদ্ধারের জন্য খবর দেয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেয়ে মুহিবুর রহমানকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
এবং যেকোনো প্রাণী লোকালয় দেখামাত্র হত্যা না করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়।
উদ্ধার করা অজগর সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.