1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাদক, জুয়া, কিশোর গ্যাং-ছিনতাই রোধে কঠোর অভিযান : পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২০৯ বার পঠিত

সাংবাদিকদের সাথে নবাগত এসএমপি কমিশনারের মতবিনিময়

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে বিস্ফোরক উদ্ধার, আইইডি স্থাপন ও পুলিশের ওপর হামলার ঘটনায় সিলেট মহানগরেও সম্ভাব্য নাশকতার ঝুঁকি বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নগরজুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু, মাদক, অনলাইন জুয়ার ওপর বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন নবনিযুক্ত এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সোমবার (৩ আগস্ট) এসএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে। পুলিশ সদর দপ্তরসহ বিভিন্ন গোয়েন্দা উৎস থেকে নিয়মিত তথ্য পাওয়া যাচ্ছে। সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে অভ্যন্তরীণভাবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কেরানীগঞ্জের একটি মাদ্রাসায় বিস্ফোরণ, যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলা, মতিঝিলে মেট্রো স্টেশনের জেনারেটর কক্ষে আইইডি স্থাপন এবং আশুলিয়ায় শক্তিশালী আইইডি উদ্ধারের মতো ঘটনার পর সিলেট মহানগরের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘সিলেট মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।’ কোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা তৎপরতা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

কিশোর গ্যাং-ছিনতাইয়ে বাড়ছে টহল :
নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা, চুরি-ছিনতাই ও রাতের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি টহল ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছেন এসএমপি কমিশনার। তিনি বলেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। অপরাধপ্রবণ এলাকাগুলোতে টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি সন্দেহভাজনদের তল্লাশি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি নাগরিক সচেতনতা ও গণমাধ্যমের সহযোগিতাও জরুরি। কোনো অপরাধ বা সন্দেহজনক তৎপরতার তথ্য দ্রুত পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

অবৈধ সিএনজি স্ট্যান্ডেও কঠোরতা:
এদিকে নগরীর অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড, যানজট ও ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন কমিশনার। তিনি বলেন, পূর্ববর্তী কমিশনারের সময়ে ফুটপাত দখলমুক্তকরণ ও ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে যেসব ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেগুলো বহাল থাকবে। শুধু নতুন কমিশনার দায়িত্ব নিয়েছেন বলে জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘সিলেট শহরে যানজট একটি বড় সমস্যা। সীমাবদ্ধতার মধ্যেও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’ জনবল সংকট থাকলেও অতিরিক্ত পুলিশ সদস্য চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সক্ষমতা অনুযায়ী যেখানে যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। নগরীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কোনো ইতিবাচক কার্যক্রম থেমে থাকবে না; বরং প্রয়োজন অনুযায়ী আরও জোরদার করা হবে।
প্রসঙ্গত- গত শনিবার (১ আগস্ট) দায়িত্বভার গ্রহণ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা। গত সোমবার (২৭ জুলাই) নতুন কমিশনার হিসেবে তাঁর যোগদানের কথা থাকলেও সকালে তাঁর শাশুড়ীর ইন্তেকালের কারণে যোগদান করতে পারেননি। শেষ পর্যন্ত গত শনিবার যোগদান করেন তিনি।
এর আগে গত রোববার (২৬ জুলাই) সিলেট ত্যাগ করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর