লাখাই উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও দাঙ্গা প্রতিরোধে বিশেষ ফোর্স মোবিলাইজেশন এবং সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ। মঙ্গলবার বিকেল লাখাই থানা পুলিশের সকল অফিসারদের অংশগ্রহণে একটি টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রম চালায়। লাখাই থানা ওসি শরিফ আহমেদের নেতৃত্বে পুলিশের টিমটি উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ এবং মুড়াকরি এলাকার বিভিন্ন হাটবাজারে সর্বসাধারণের সম্মুখে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় ওসি শরিফ আহমেদ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং গ্রামীণ দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে...
লাখাই উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও দাঙ্গা প্রতিরোধে বিশেষ ফোর্স মোবিলাইজেশন এবং সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে লাখাই থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল লাখাই থানা পুলিশের সকল অফিসারদের অংশগ্রহণে একটি টিম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রম চালায়।
লাখাই থানা ওসি শরিফ আহমেদের নেতৃত্বে পুলিশের টিমটি উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজার, বামৈ এবং মুড়াকরি এলাকার বিভিন্ন হাটবাজারে সর্বসাধারণের সম্মুখে সচেতনতামূলক বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় ওসি শরিফ আহমেদ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং গ্রামীণ দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানান। একই সাথে যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহবান জানান।