1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়নীতি প্রতিষ্ঠা করতে হবে: এমপি জীবন

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি জীবন জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন, তাঁদের সুস্থতা কামনা করছি।’
তিনি বলেন, শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছাত্র, কৃষক ও সাধারণ মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের আন্দোলনের ফলে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। এর ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করেছে বলে তিনি মন্তব্য করেন।

এমপি জীবন বলেন, গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা নানা ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। দলের অনেক নেতা-কর্মীকে গুম ও হত্যা করা হয়েছে। মানুষের বাক্‌স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল বলেও তিনি দাবি করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শিক্ষার্থীরা যখন আন্দোলনে নামে, তখন হেলমেট বাহিনী তাঁদের ওপর হামলা চালিয়ে আহত ও নিহত করে। এর প্রতিবাদে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ দেশে ন্যায়নীতি প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মী, জুলাই যোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর