1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় বাসস্টেন্ড উদ্বোধন করলেন এমপি কামরুল 

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার জন্য বাসস্টেন্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫আগস্ট) দুপুরে ধর্মপাশা উপজেলা বিজয়-২৪ চত্বর প্রাঙ্গণে ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতি এর আয়োজন করে।

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে এমপি কামরুজ্জামান কামরুল বাসস্টেন্ডের যাত্রী ছাউনি, শৌচাগার, বিশুদ্ধ পানির টিবউয়েল স্থাপন’সহ মাটি ভরাট করে এটিকে একটি মডেল বাসস্টেন্ড করা হবে বলে আসস্থ করেন।

উদ্বোধনের সময় ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী ও স্থানীয় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তব্যে ধর্মপাশা উপজেলা বাসস্টেন্ড পরিচালনা মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম বলেন, ঢাকা’সহ দূরপাল্লার অনেক বাস এবং পর্যটকবাহী বাস আমাদের ধর্মপাশায় আসেন। তাই আমাদের এই বাসস্টেন্ডের মেরামত করা অতিবি জরুরী। এছাড়া যাত্রী ছাউনি, শৌচাগার, বিশুদ্ধ পানির টিবউয়েল না থাকায় যাত্রী ও পর্যটকদের অনেক দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাই দ্রুত এর সুব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় এমপির সুদৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর