1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচংয়ে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে এনসিপি নেতা জীবন আহমেদ লিটনের বিরুদ্ধে মামলা

দৈনিক প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে উপজেলা এনসিপি আহ্বায়ক জীবন আহমেদ লিটনসহ দুইজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলায় শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শন, জোরপূর্বক ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং প্রাণনাশের হুমকির অভিযোগও আনা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বানিয়াচং থানার মামলা নং-০৫, তারিখ-০৫ আগস্ট ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ধারা ৯(৪)(খ)/৩০ এবং দণ্ডবিধি (পেনাল কোড), ১৮৬০-এর ধারা ৫০৬-এ রুজু করা হয়েছে।
মামলার বাদী ১১নং মক্রমপুর ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মো. ফারুক মিয়া। গত সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এই মামলা দায়ের করেন।

মামলার এজাহারে তিনি উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের শেখের মহল্লা গ্রামের বাসিন্দা মো. জীবন আহমেদ লিটন (৩৫) এবং ১১নং মক্রমপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের কৃষ্ণ রায় (৫০)-কে অভিযুক্ত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২ আগস্ট ২০২৬ দুপুরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের উদ্দেশ্যে বাদী তাঁর কিশোরী মেয়েকে নিয়ে বানিয়াচং বড়বাজারের ‘হাসি খুশি ডিজিটাল স্টুডিও’-তে যান। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে বাদীকে পান-সিগারেট আনার কথা বলে দোকানের বাইরে পাঠানো হয়। সেই সুযোগে স্টুডিওতে একা থাকা কিশোরীর শরীরে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করে শ্লীলতাহানির চেষ্টা করেন এনসিপি নেতা জীবন আহমেদ লিটন। পরে বাদী ফিরে এলে অভিযুক্ত লিটন সরে যান। দোকান থেকে বের হওয়ার পর কান্নায় ভেঙে পড়া কিশোরী তাঁর বাবার কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। ভুক্তভোগী পরিবার জানায়, বিষয়টি তারা স্থানীয় এক জনপ্রতিনিধির কাছে উপস্থাপন করলে সামাজিকভাবে সমাধানের চেষ্টা হয়। তবে পরে অভিযুক্তরা তাদের পথরোধ করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করেন, প্রাণনাশের হুমকি দেন এবং জোরপূর্বক একটি ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারের সম্মানহানি করা হয়। পাশাপাশি সাংবাদিকদের বিভ্রান্ত করে সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচার চালানো, মামলা না করার জন্য ক্রমাগত ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এসব কারণে পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকে তারা আতঙ্কের মধ্যে রয়েছেন। সন্তানদের নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও তারা ভয় পাচ্ছেন। ন্যায়বিচারের দাবিতে আইনের আশ্রয় নেওয়ার পর হামলা কিংবা আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন বলেও তারা জানান। এ অবস্থায় পরিবারটি প্রশাসনের কাছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

বাদী মো. ফারুক মিয়া বলেন, “আমরা কোনো ব্যক্তিগত প্রতিশোধ চাই না। আমরা শুধু আইনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবার এমন ঘটনার শিকার না হয়।”

এ বিষয়ে বানিয়াচং থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কবির হোসেন বলেন, “মামলাটি এফআইআর হিসেবে রুজু করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীর বয়স কম হওয়ায় তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।” মামলার নথি অনুযায়ী, অভিযোগটি আমলে নিয়ে ০৫ আগস্ট ২০২৬ তারিখে মামলাটি রুজু করা হয়েছে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর বানিয়াচং উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল, সামাজিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত জীবন আহমেদ লিটন ও কৃষ্ণের বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর