1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

বানিয়াচংয়ে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বানিয়াচং প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মহান মুক্তিযুদ্ধের গৌরবময় চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস এবং তাঁদের উত্তরসূরিদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রত্যয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বানিয়াচং উপজেলা শাখার ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপ দিয়ে এ অনুমোদন প্রদান করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুরুল হক টিপু এবং সদস্য সচিব জয়নাল আবেদীন জালাল।
অনুমোদিত কমিটিতে সালাহ উদ্দিন সালেহকে সভাপতি, মো. নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মো. বাবলু হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সমন্বয়ে গঠিত ৩৩ সদস্যের এ কমিটিতে বিভিন্ন পদে স্থান পেয়েছেন সংগঠনের নিবেদিতপ্রাণ নেতৃবৃন্দ।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মান, অধিকার এবং কল্যাণে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে।
কমিটির নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হওয়ার নয়। তাঁদের আদর্শকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তুলতে তারা নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করবেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নবগঠিত এ কমিটি অনুমোদনের মধ্য দিয়ে বানিয়াচং উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাংগঠনিক কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর