1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শান্তিগঞ্জ বাজার থেকে গণমিছিলটি শুরু হয়ে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় শান্তিগঞ্জ বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ আবু খালেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি নুরুন নবী এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মামুন আহমদ।

বক্তারা বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায়ের বাস্তবায়নের পাশাপাশি জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ ছাত্র-জনতা যে আত্মত্যাগ করেছেন, তা স্মরণ রেখে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রায়েজ নুর, জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মো. তাজুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি জুসেফ আহমদ মাসুম, দরগাপাশা ইউনিয়ন শাখার সভাপতি শামীম আলম ও সেক্রেটারি হাফিজ নজরুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি শমসের আলী, জামায়াত নেতা ডা. সাইদুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন শাখার সভাপতি কবির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি কাজী নুরুল হকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর