1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বিএনপি নেতা রমাকান্ত সরকার আর নেই

আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রমাকান্ত সরকার (৫৮) আর নেই।

বুধবার রাত ৯টার দিকে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে বদলপুর ইউনিয়নসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রমাকান্ত সরকার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি বদলপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আজমিরীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর বাড়ি উপজেলার বদলপুর ইউনিয়নের কালভৈরবহাটি, পাহাড়পুর গ্রামে।

রমাকান্ত সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর