1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখই প্রেসক্লাবের সহ সভাপতির পবতার স্মরণে দোয়া মাহফিল

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

 

হবিগঞ্জের লাখাইয়ে প্রয়াত ধলাই মিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত। লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপনের পিতা, সদ্য প্রয়াত ধলাই মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লাখাই প্রেসক্লাবের আয়োজনে রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বুল্লা বাজারস্থ শাহ বায়েজিদ (রহ.) ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

লাখাই প্রেসক্লাব এর সভাপতি আলহাজ্ব মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তারা মরহুম ধলাই মিয়ার সমাজসেবামূলক কর্মকাণ্ড স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ তালুকদার আব্দাল,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির( ব্যকস)এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী সোনাই ও ৫ নম্বর করাব ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ।

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সহ-সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মহসিন সাদেক,প্রয়াত ধলাই মিয়ার পুত্র ও লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, লাখাই প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদুর রহমান,সাংবাদিক কামরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবি,মোহাম্মদ হারিছ তালুকদার, মোশারফ হোসেন,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা তাফাজ্জুল হক।
আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুমের মেয়ের জামাতা হাফেজ মাওলানা রিপন মিয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর