1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

লাখাইয়ে সড়কের পাশের গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক সড়কের করাব ও রাঢ়িশালের মধ্যবর্তী এলাকার  সড়কের পাশের গাছ থেকে অমিয় দাশ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরের দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

অমিয় দাশ উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রামের অবঃ প্রধান শিক্ষক  সুধাংশু দাশের ছেলে এবং বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ওই সড়কের পাশে একটি গাছে অমিয় দাশের মরদেহ ঝুলতে দেখে পথচারীরা পুলিশকে জানান।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

পারিবারিক ভাবে যানা গেছে অমিয় মানসিক বিকারগ্রস্ত ছিলেন এবং ইতিপূর্বে তাকে মানসিক রোগের ডাক্তারও দেখানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর