1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৭৫ বার পঠিত

 

দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে সুনামগঞ্জের মধ্যনগরে অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিল ‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’ শীর্ষক বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে বিজয়ী (চ্যাম্পিয়ন) হয়েছে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে একতা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হল রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও গলহা উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদির। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সম্পূর্ণ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বক্তব্যকালে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সমাজে দুর্নীতির বিস্তার রোধে কেবল আইন দিয়ে নয়, সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি ও আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ সমানভাবে জরুরি।

বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিতার্কিকরা বিষয়টির পক্ষে ও বিপক্ষে তাদের তাত্ত্বিক ও বস্তুনিষ্ঠ যুক্তি তুলে ধরেন। বিতার্কিকদের তথ্যবহুল বক্তব্য ও গঠনমূলক আলোচনার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকরা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক গোলাম জিলানী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন পি পি এম, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আবুল বাসার, একতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব নিউটন তালুকদার, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম এছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর