1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। বুধবার (১২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে অংশীদারত্ব বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ-কানাডার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পারস্পরিক সমৃদ্ধির ভিত্তি তৈরি করেছে। তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২০১৭ সাল থেকে কানাডার দেওয়া ৬০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তার বিষয়টি তুলে ধরেন।

আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্পর্কের অগ্রগতির বিষয়টিও গুরুত্ব পায়। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে উল্লেখ করে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।

কৃষি, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ (টিভিইটি), বেসামরিক বিমান চলাচল, নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বৈধ অভিবাসন সহজ করা, প্রতারণা ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানকে অভিনন্দন জানান কানাডার হাইকমিশনার অজিত সিং। তিনি জাতিসংঘ সংস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তাঁর মেয়াদকালে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কানাডার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর