1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাইয়ে মাদক বিরোধী অভিযানে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

 

হবিগঞ্জে
লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ৮ ফুট ২ ইঞ্চি লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মোঃ মহরম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লাখাই থানার পুলিশ।

বুধবারদুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার মোড়াকরি ইউনিয়নের লক্ষীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মহরম আলী লক্ষীপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে।

তার বসতঘরের পেছনে পশ্চিম পাশে বেড়া দিয়ে রোপণ করা একটি গাঁজার গাছের সন্ধান পায় পুলিশ। পরে গাছটি মাটি থেকে উত্তোলন করে উদ্ধার ও জব্দ করা হয়।
গাছটির ডাল ও পাতাসহ দৈর্ঘ্য ৮ ফুট ২ ইঞ্চি এবং ওজন প্রায় ১ কেজি ১০০ গ্রাম।

হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদের দিকনির্দেশনায় ও লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে অভিযানে থানার এসআই মুন্না মিয়া, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এএসআই অরবিন্দসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন এ ঘটনায় গ্রেফতারকৃত মহরম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর