1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

৫১৯ কোটি ৩৮ লাখ টাকার তেল, চিনি ও ডাল কিনবে সরকার

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

দেশের চাহিদা মেটাতে আন্তর্জাতিক ও স্থানীয় বাজার থেকে পৃথক তিনটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ কোটি লিটার সয়াবিন তেল, ২৫ হাজার মেট্রিক টন চিনি ও ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ক্যাহ্য এনার্জি থেকে এ তেল কেনা হবে। এতে ব্যয় হবে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।

প্রতি লিটারের দাম পড়বে ১ দশমিক ১৫০ মার্কিন ডলার।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইন্দোনেশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ক্যাহ্য এনার্জি থেকে এ চিনি কেনা হবে। এতে ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিক টন চিনির দাম পড়বে ৫১৪ মার্কিন ডলার।

অন্যদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল (৫০ কেজির বস্তায়) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। দেশীয় প্রতিষ্ঠান নাবিল নাবা ফুডস লিমিটেড থেকে এ মসুর ডাল কেনা হবে। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি ডালের দাম পড়বে ৭৮ টাকা ৯৬ পয়সা।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২ কোটি লিটার পরিশোধিত পাম অয়েল (২ লিটারের PET বোতলে) কেনার প্রস্তাব বৈঠকে উপস্থাপন করা হলেও মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে তা আলোচনা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর