দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই আরও সমৃদ্ধ হচ্ছে।
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বারিধারায় ভারতীয় হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশে বসবাসরত ভারতীয় নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া স্বাধীনতা দিবসের বাণী পাঠ করে শোনানো হয়।
বক্তব্যে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। দুই দেশের জনগণের কল্যাণে এই অংশীদারত্ব আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাতেও দুই দেশের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে।
ভারতীয় হাইকমিশনার আরও বলেন, জনগণের পারস্পরিক সম্পর্ক, অভিন্ন আকাঙ্ক্ষা ও সহযোগিতার মনোভাবই বাংলাদেশ-ভারত বন্ধুত্বের মূল ভিত্তি।
ভবিষ্যতে দুই দেশ অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.