1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে ।

শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবসে ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে বন্দরের অভ্যন্তরে দুই দেশের পণ্যবাহী হাজার হাজার ট্রাক আটকে আছে।

বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধের ফলে দুই দেশের বন্দরের অভ্যন্তরে বিভিন্ন স্থান থেকে আসা ট্রাকের জট বাড়ছে, এতে আর্থিক ক্ষতিও বাড়বে। রোববার সকাল থেকে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হলেই পণ্যজট কমবে।

বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ১৫ আগস্ট ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর