1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা

বানিয়াচং প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

 

বানিয়াচং থেকে।। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন এঁর সভাপতিত্বে ও ইউএইচও ডা. শামীমা আক্তারের সঞ্চালণায় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএইচও ডা. শামীমা আক্তার হাসপাতালের এক্সরে মেশিন সম্পূর্ণ নষ্ট, চিকিৎসক অপ্রতুল ও বিভিন্ন সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, আমি একজন চিকিৎসক হিসেবে জানি কোথায় কি সমস্যা রয়েছে।
আমি চাই আমার হাওর এলাকার মানুষ হাসপাতালে এসে যেন কোনো ভোগান্তির শিকার না হয়। সরকারি সুবিধা থেকে হাসপাতালে আগত নারী-পুরুষরা নাগরিক অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে ইউএইচও ডা. শামীমা আক্তারকে নির্দেশনা প্রদান করেন।

পরে হাসপাতালের জরুরী বিভাগ, বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা ও রুগীদের খাবার যাতে করে মানসম্মত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে নির্দেশনা প্রদান করেন তিনি।

এছাড়াও হাসপাতালের বিল্ডিংয়ে শেওলাপড়া দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

এসময় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য মহিবুর রহমান বাবলু, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখ বশীর আহমদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ,কে,এম,এ হাদী ও সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর