1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

 

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে র‌্যালির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদের একটি পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন চৌধুরী। সভা সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সোহানুর রহমান।

সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য দেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকবর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি নোকদার আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক খালেদুর রশিদ ঝলক।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান সওদাগর, সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, মাসুদ পারভেজ, গোলাম মোস্তফা মধু, উপজেলা যুবদলের আহ্বায়ক এনাম চৌধুরী, যুবদল নেতা জাহিদ হাসান কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইমুল আলম, বিএনপি নেতা ও মৎস্যচাষি সাহিদুল ইসলাম এবং ছিদ্দিক আলী।

আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি হিসেবে ১ নম্বর সদর ইউনিয়নের ছিদ্দিক আলী ও জলসুখা ইউনিয়নের তুহিন চৌধুরীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর