1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

লাখাইয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাজীয় প্রতিযোগীতার প্রস্তুতিমূলক সভা

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা -২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৭ আগষ্ট) দুপুরবেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার
সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ ফজলে রাব্বি, প্রধান শিক্ষক ফজলুল করিম, নুরুল আমীন , লিটন চন্দ্র সুত্রধর, প্রতাপ চন্দ্র বৈষ্ণব , কাজল জোয়ারদার , বিভিন্ন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সভা জানানো হয়
আগামী ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। লাখাই উপজেলার খেলা উপজেলা নির্বাহী অফিসার ও হবিগঞ্জ সদর লাখাই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ এর হুইপ আলহাজ্ব জিকে গউস এমপি পরামর্শক্রমে তারিখ নির্ধারন করা হবে।
সভায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সুন্দর ও সুষ্ঠু ভাবে সম্পন্নকরণে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এর মধ্যে রয়েছে মাঠ সজ্জিতকরন উপকমিটি, খেলা পরিচালনা কমিটি, পুরুষ্কার বিতরনী উপকমিটি।

খেলায় উপজেলার ১২টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা অংশ নেবেন ।
এছাড়া সভায় ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠানের বিষয়েও আলোচনা করা হয়েছে । আগামী ১ এবং ২ সেপ্টেম্বর জাকজমকপূর্ণ ভাবে লাখাই উপজেলায় উক্ত গ্রীষ্মকালীন খেলাধুলা অনুষ্ঠিত হবে । এতে দাবা, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতায় লাখাই উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করবে।।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর