1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শুরুতে ইউএনও হিল্লোল চাকমা সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, “সাংবাদিকরা হলেন জাতির বিবেক, আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সাংবাদিকদের অংশীদারিত্ব কোনো অংশেই কম নয়। শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

 

মতবিনিময়কালে উপজেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় গঠনমূলক সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও নির্ভুল তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সবাই।

 

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ শান্তিগঞ্জ উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূলসহ বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ে উপজেলা প্রশাসনের কার্যকর সহযোগিতা কামনা করেন। জবাবে নবাগত ইউএনও হিল্লোল চাকমা এসব বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহ-সভাপতি শফিকুল ইসলাম ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, নির্বাহী সদস্য আবিদ উদ্দিন, দিলীপ কুমার দাস, ইমরানুল হাসান ও আহমদ উসমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর