
লাখাইয়ে এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পাঁচ মাদক মামলার আসামি মাদক কারবারি মাহফুজ মিয়াকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজ মিয়া ভাদিকারা গ্রামের মৃত ঠান্ডা মিয়ার ছেলে।
গতকাল মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ২০২১ সালের ২১ জানুয়ারির একটি মাদক মামলায় বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মাহফুজ মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজা ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার এএসআই ওয়াসিম ও এএসআই খায়রুল সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মাহফুজ মিয়ার বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থান ওসি শরিফ আহমেদ জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে রক্ষা করতে পুলিশের মাদকবিরোধী এই বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।