যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বের শ্রীমঙ্গল প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ আগস্ট লন্ডনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিগত বছরের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা ও প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সভাপতি। পাশাপাশি সংগঠনের আর্থিক কর্মকাণ্ড ও বিস্তারিত হিসাব-নিকাশ তুলে ধরেন ট্রেজারার।
সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত এক মিলনমেলায়। সভার প্রথমার্ধের শেষে বিদায়ী সভাপতি আব্দুর রকিব রাজু সমাপনী বক্তব্যের মাধ্যমে বিগত সেশনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
পরে সংগঠনের সাবেক সভাপতি হারুন অর রশিদ ও জহির উদ্দীন চৌধুরী বাবলু দায়িত্বপ্রাপ্ত হয়ে উপস্থিত সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে একটি খসড়া কমিটি প্রস্তাব করেন। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবিত কমিটি অনুমোদিত হয়।
২০২৬-২৮ সেশনের জন্য ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে কায়েস আজিজ এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন টিটু নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—ট্রেজারার: হাজিম উদ্দীন, সহ-সভাপতি: এমদাদুল হক জুনেদ ও জাহিদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক: হাজী রকিব রহমান মিজান ও আবদুল্লাহ আল মাহবুব তিতাশ, যুগ্ম ট্রেজারার: শাহ মঞ্জুর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক: দেলোয়ার মামুন ও এম ইলিয়াছুর রহমান পাপ্পু, ত্রাণ সম্পাদক: তুফাজ্জল হক মুর্শেদ, মহিলা বিষয়ক সম্পাদক: শেখ জেসমিন নাহার জাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মাহবুবুর রশিদ শিপু ও পারভেজ খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকির আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য: হারুন অর রশিদ, জহির উদ্দীন চৌধুরী বাবলু ও আব্দুর রকিব রাজু, কার্যনির্বাহী সদস্য: হাজী জসিম উদ্দীন দুদু, শেখ মোহাম্মদ আব্দুন নূর ও মানসেল আহমেদ মনসুর।
দ্বি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেয়েছে ‘হৃদয়ে শ্রীমঙ্গল’। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও ঐক্যবদ্ধ ও কার্যকরভাবে প্রবাসী শ্রীমঙ্গলবাসীর কল্যাণ এবং শ্রীমঙ্গলের স্বার্থে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সম্মেলনে অংশ নেওয়া সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.