1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়ার হাওরে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ নৌযানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় অবৈধভাবে প্রবেশ করে পরিবেশ দূষণের অভিযোগে দুটি হাউসবোট ও একটি মাছ পরিবহনকারী নৌকাকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। অভিযানে সার্বিক সহযোগিতা করেন তাহিরপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে টাঙ্গুয়ার হাওর ভ্রমণকারী হাউসবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, ‘রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওর ইসিএ এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। হাউসবোট মালিক ও পর্যটকদের পরিবেশ আইন মেনে চলতে হবে এবং সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণ থেকে বিরত থাকতে হবে।’

তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর