1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

লাখাই-হবিগঞ্জ সড়কে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৪

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

লাখাই – হবিগঞ্জ আঞ্চলিক সড়কে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী ব্যটারী চালিত  টমটমের মুখোমুখি সংঘর্ষে মো: বাচ্চু মিয়া (৪০) নামে এক মৎস্য ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লাখাই থানার তিসকার পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের পুত্র বলে যানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওদিন  সকালে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকার পুল এলাকায় একটি মাছবাহী পিকআপের সাথে বিপরীতমুখী একটি যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে পিকআপের চালকের পাশের সিটে বসা মাছ ব্যবসায়ী বাচ্চু মিয়া ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ সময় টমটমে থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত পাশের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

দুর্ঘটনার পরপরই পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো: শাহআলম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এঘটনায়  পিকআপের চালক পলাতক রয়েছে। এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর