হবিগঞ্জের লাখাই উপজেলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মো: আবদাল মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনের মাঠের পূর্ব পাশের একটি ডোবা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবদাল মিয়া মোড়াকরি (পূর্বপাড়া) গ্রামের অনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ২০২৩ সালের ১৫ জুলাইয়ের একটি মাদক মামলায়
বিজ্ঞ আদালত দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আবদাল মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজা ঘোষণার পর থেকেই সে গ্রেফতার এড়াতে পলাতক ছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ওসি শরিফ আহমেদের নির্দেশশনায় লাখাই থানার এসআই মো: আবু কাউসার ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে ওই ডোবা থেকে তাকে গ্রেফতার করে।
লাখাই থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে আজ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ ও মাদক দমনে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.