1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও উজ্জ্বল ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।

নিহতের বড় বোন শামীমা আক্তার বলেন, উজ্জ্বল ছুটি কাটাতে বাড়িতে এসেছিল।
আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

‎শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানার আসছেন। তারা থানায় এলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

‎এদিকে উজ্জ্বল হোসেন দীর্ঘদিন ধরে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রক্তের প্রয়োজনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে মানবতার একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

‎তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর