1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০৭ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. জালাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এসআই মহসিন কবির, এসআই আয়াতুল্লাহ এবং এএসআই এনামুল মিয়ার যৌথ পরিচালনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণে গ্যানিংগঞ্জ বাজারস্থ কলেজ রোডে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জালাল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৫নং কৃষ্ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সিরাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ৪নং ইউপি’র ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ময়না মিয়া হত্যা মামলার ১১নং আসামী।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।”

পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর