রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে কারওয়ান বাজারস্থ শহীদ আজিজুর রহমান মুসাব্বির চত্ত্বরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান এর উদ্দ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শহীদ আজিজুর রহমান মুসাব্বিরের সহধর্মীনি সুমাইয়া আক্তার সুমি,শেরেবাংলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহমবায়ক আবু বকর সিদ্দিক, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম, ওসমানীনগর উপজেলা যুবদলের নেতা এমদাদুর রহমান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.