1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

 

সুনামগঞ্জের ছাতকে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ ও তথ্য যাচাই-বাছাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রকৌশল বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট মোহাম্মদ আদনান হোসেন।

কর্মশালায় বক্তব্য দেন ছাতক উপজেলা প্রকৌশলী আমির হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহ আলম, বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের সাকিব হাসান, উত্তর খুরমা ইউনিয়নের প্রশাসক কাজী মোহাম্মদ মহসিন, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, নুরুল আলম, দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাইফুল ইসলাম, আব্দুল হক, মাস্টার আওলাদ হোসেন, আবু বক্কর সিদ্দিক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমসহ সংশ্লিষ্টরা।

এ সময় উপজেলা কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ বাপন, ছাতক এলজিইডির এসডিআই আরআরবিপি প্রকল্পের সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান ভূঁইয়া, সঞ্জয় সিংহ, উপসহকারী প্রকৌশলী আয়াতুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সার্ভেয়ার অনুপম দাস ও কম্পিউটার অপারেটর রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা অংশ নেন।

কর্মশালায় ছাতক উপজেলার গ্রামীণ সড়কগুলোর কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং বিদ্যমান তথ্য যাচাই-বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও পরিকল্পিতভাবে গ্রামীণ সড়ক উন্নয়নে সঠিক তথ্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুসলিম উদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর