1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

বানিয়াচংয়ে দারুল কোরআন মাদ্রাসার ১৪৭ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার (দাওরায়ে হাদিস) কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি ছিল ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণাময় বার্তা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদিরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বানিয়াচংয়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম দারুল কোরআন মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিবছর এ মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বোর্ড ও স্থানীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করছে।
বক্তারা আরও বলেন, শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বহুমাত্রিক জ্ঞান অর্জন করতে হবে। জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে সাফল্যের পথে এগিয়ে যেতে ধৈর্য, নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে মাদ্রাসার মোট ১৪৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ডে ৪ জন স্ট্যান্ড, নুরানী বোর্ডে ৬ষ্ঠ ও ১০ম স্থান অর্জন করে স্ট্যান্ড করেছে ২জন ও ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া বেফাক বোর্ড, হবিগঞ্জ বোর্ড ও নূরানী বোর্ডে ৪১ জন শিক্ষার্থী মমতাজ অর্জন করেছে। আরবি ও বাংলা হাতের লেখা প্রশিক্ষণেও ১১ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছে। মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী মমতাজ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আরও একটি অনুপ্রেরণাদায়ী ঘোষণা দেওয়া হয়। হাইয়্যাতে দাওরায়ে হাদিস পরীক্ষায় যারা বোর্ডে স্ট্যান্ড করবে, তাদের মাদ্রাসার পক্ষ থেকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়া হবে—এমন ঘোষণা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শায়েখ মখলিছুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, শায়খুল হাদিস হাবিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াদুদ, ক্বারী কমর উদ্দিন, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুফতি নাছির উদ্দিন, মাওলানা সাজ্জাদ হাসান, মাওলানা বশির আহমদ, মাওলানা সুফি আহমদ, মাওলানা নাসির উদ্দিন সৌরভ, ডা. মনির লস্কর, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মুনতাসির আলম সোহান, মাওলানা সাইফুর রহমান ও সুয়েম আহমদ প্রমুখ।
পুরস্কার গ্রহণের মুহূর্তে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দের দীপ্তি। কারও হাতে পুরস্কার, কারও হাতে নগদ অর্থ—আর সেই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয়। তাদের এই অর্জন যেন শুধু একটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা নয়; বরং আগামী দিনের সাফল্যের পথে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা।

মেধার স্বীকৃতি, পরিশ্রমের সম্মান আর ভবিষ্যতের স্বপ্ন—এই তিনের মেলবন্ধনে দারুল কোরআন মাদ্রাসার এ আয়োজন হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় অধ্যায়। অতিথি ও শিক্ষকরা প্রত্যাশা ব্যক্ত করেন, আজকের এসব মেধাবী শিক্ষার্থী আগামী দিনে জ্ঞান, আদর্শ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর