বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজমিরীগঞ্জে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান ডা. জীবন।
কয়েক শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে র্যালিটি আজমিরীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাল মিয়া বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সরশ, মোশারফ হোসেন বাবুল, মাসুদ পারভেজ, গোলাম মোস্তফা মধু, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.