1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক, উদ্ধার ৩১ হাজার ৩০০ টাকা

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

 

সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানাধীন রনকেলী উত্তর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার, গোলাপগঞ্জ সার্কেল এবং গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই (নিরস্ত্র) মো. রোজেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রনকেলী উত্তর গ্রাম থেকে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানে আয়লাফ আহমদ (৫০) নামে রনকেলী উত্তর গ্রামের মৃত আতাউর রহমান আতাইয়ের ছেলে এবং মঈন উদ্দিন (৫৫) নামে গোলাপগঞ্জ থানার বারকোট গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলেকে আটক করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর