1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায়

মহসিন সাদেক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

লাখাইয়ে কর্মরত ইলেকট্রনিকস ও প্রিন্ট পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এর মতবিনিময় সভা ও সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান এর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম।

মতবিনিময় সভায় লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ,লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল হাসান সুজন, নাজিমুদ্দিন রানা সহ সাংবাদিক বৃন্দ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তারেক হাসান তাঁর বক্তব্যে লাখাই উপজেলার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আন্তরিকতার সহিত নিরলসভাবে তাঁর অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন আমার কর্মকালীন সময়ে জনগণের সেবায় আমি আমার সর্বোচ্চ সেবা দিতে প্রচেষ্টা অব্যাহত রাখব। এক্ষেত্রে তিনি সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর