1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাচালানপণ্য আটক

সিলেট প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 

সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৬৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য ও বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, উৎমা, দমদমিয়া, পান্থুমাই, প্রতাপপুর, তামাবিল ও সোনারহাট বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

৪৮ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারতীয় গরু ও মহিষ, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, জিরা, সুপারি, বিভিন্ন ধরনের ফল, চকলেট, চিনি, সবজি, কম্বল, বিস্কুট, সনপাপড়ি ও টাইগারবামসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়েছে।

আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৬ লাখ ৮ হাজার ৬৯০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর