1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দৈনিক যায়যায়দিন পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক বাবুল

সুনামগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক “যায়যায়দিন” পত্রিকায় নিয়োগ পেলেন সাংবাদিক মো.বাবুল মিয়া। সুনামগঞ্জ প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক সজ্জন এই সাংবাদিক ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন নিষ্ঠার সাথে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের কারণে জেলাজুড়ে ব্যাপক পরিচিতি রয়েছে তাঁর।

সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করে সাংবাদিক বান্ধব পেশাদার সাংবাদিক বাবুল মিয়া বলেন, প্রথমসারির গণমাধ্যম দৈনিক যায়যায়দিন পত্রিকায় কাজ করার সুযোগ আমার জন্য গর্বের। তিনি জানিয়েছেন, পূর্বের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন আমৃত্যু।

এদিকে, নিয়োগ সংক্রান্ত বিষয় জানার পর সাংবাদিক বাবুল মিয়ার সহকর্মীগণ বেজায় খুশি। অনেকে উত্তরোত্তর সফলতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন। সুনামগঞ্জ প্রেসক্লাব এর ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক, সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির যুগ্ম আহবায়ক রাজু আহমেদ রমজান বলেন, সাংবাদিক বাবুল মিয়া নিঃসন্দেহে সজ্জন ব্যক্তি। পেশাদারিত্বে বস্তুনিষ্ঠতার পাশাপাশি তিনি সাংবাদিক বান্ধব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর