1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হ্যান্ডকাফ পরা আসামি পুলিশের হেফাজত থেকে উধাও, উদ্ধার শুধু হ্যান্ডকাফ

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

পুলিশের হাতে গ্রেপ্তার। পরানো হয়েছিল হ্যান্ডকাফ। এরপর পুলিশ হেফাজতে নেওয়ার সময় আসামির স্বজনদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও দস্তাদস্তির একপর্যায়ে সুযোগ বুঝে হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান আসামি। তাকে ধরতে শুরু হয় পুলিশের অভিযান। তবে শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি আসামিকে—উদ্ধার হয়েছে শুধু পুলিশের হ্যান্ডকাফ।

 

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী পয়েন্টে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে। এ ঘটনায় পুলিশের দায়িত্ব ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে, হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজতে থাকা একজন আসামি কীভাবে পালিয়ে যাওয়ার সুযোগ পেলেন এবং পরে তার কাছ থেকে কীভাবে শুধু হ্যান্ডকাফটি উদ্ধার হলো—তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া আসামির নাম আসির মিয়া (৩৫)। তিনি উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা এবং একটি মামলার আসামি।

 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় আসামির স্বজনরা জোরপূর্বক তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি শুরু হলে সুযোগ বুঝে হ্যান্ডকাফ পরা অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান আসির মিয়া।

 

আসামি পালিয়ে যাওয়ার পর তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান ও তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে পলাতক আসামির কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। তবে এ সময় পর্যন্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ বলেন, পুলিশের হেফাজত থেকে একজন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। পরে হ্যান্ডকাফটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাকিবুল হাসান রাসেল বলেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন। হ্যান্ডকাফ উদ্ধারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর