1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির উদ্বোধন

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে আধুনিক সাজে সজ্জিত চয়েজ লাইব্রেরি এন্ড গিফট গ্যালারির শুভ উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শান্তিগঞ্জ বাজারের সাজ্জাদ মার্কেটের দ্বিতীয় তলায় এ প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক পরিষদের উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মানিক লাল চক্রবর্ত্তী, মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের প্রভাষক নেসার শহীদ, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিন, উপজেলা লাইব্রেরি কল্যাণ সমিতির সভাপতি জিয়াউর রহমান তুহিন, দলিল লেখক জিল্লুল হক জিলু, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মিজানুর রহমান, চয়েজ লাইব্রেরির স্বত্বাধিকারী আবুল কালাম ও আব্দুল তাহিদ, জাবেদ লেলিন, ছাত্রদল নেতা জাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

চয়েজ লাইব্রেরির স্বত্বাধিকারী আব্দুল তাহিদ বলেন, “আমাদের এখানে স্টেশনারি সামগ্রী, কিন্ডারগার্টেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের বই-খাতা, কম্পিউটার কম্পোজ, ফটোকপি, প্রিন্ট, জন্মনিবন্ধন, কর ও ভূমির খাজনা আদায়, গিফট এবং খেলাধুলার সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যাবে। লাভ নয়, আমরা মূলত সেবায় বিশ্বাসী। আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি।”

নতুন এ প্রতিষ্ঠানটি শান্তিগঞ্জবাসীর শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর