সুনামগঞ্জের শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আওয়াল মেম্বারকে সভাপতি এবং মুজিবুর রহমান রিপনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারের প্রমিজ মাইক সার্ভিসের দোকানে সভার মাধ্যমে দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি হোসাইন মিয়া, সহ-সভাপতি আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মানিক মিয়া, অর্থ সম্পাদক মকবুল হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রাহ উজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আখলাকুল ইসলাম, প্রচার সম্পাদক রহমত আলী হৃদয়, সহ-প্রচার সম্পাদক আমিরুল হক, দপ্তর সম্পাদক নাদের মাহমুদ শিহাব, সহ-দপ্তর সম্পাদক রোমান আহমদ, আইন বিষয়ক সম্পাদক আমিনুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম মিয়া।
কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন—সুরুজ আলী, লিটন মিয়া, আবু তাহের, বাবুল হোসেন, শাহেদ মিয়া, গোলাম মুস্তফা (রিপন) ও আনার মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ডেকোরেটার্স ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.