পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ দেশ গড়ার লক্ষ্যে সুনামগঞ্জে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় (৬ সেপ্টেম্বর) জেলা শহরের বালুর মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছের চারা বিক্রি ও প্রদর্শনী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জেলা সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন, জেলা রেঞ্জ অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বৃক্ষরোপণ। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে বিনামূল্য বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.