1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে উচ্চ ফলনশীল আমন ধানের চাষাবাদে কৃষকদের দিনব্যাপি রিফ্রেশার ট্রেনিং (তৃতীয় ব্যাচ)

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য জলবায়ু সহনশীল উচ্চ ফলনশীল আমন নতুন জাতের ধান চাষের উপর দিনব্যাপি রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর ২০২৬) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ব্রাহ্মনগাঁওয়ে উক্ত ইউনিয়নের নিদনপুর ও হোসেনপুর গ্রামের নির্বাচিত ২০ জন কৃষকের অংশগ্রহণে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

বে-সরকারি উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ’র এনরিচ প্রকল্প এটি আয়োজন করে। প্রকল্পটি জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) ও শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশন, জাপার এর আর্থিক সহযোগিতায় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস্তবায়িত হচ্ছে।

প্রশিক্ষণে উপস্থিত কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন এসেড হবিগঞ্জের এনরিচ প্রজেক্টের প্রজেক্ট অফিসার এ এইচ এম আনিসুজ্জামান। বক্তব্য রাখেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারী প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো: নুরুল হক।

প্রশিক্ষণে এনরিচ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জামিল হক, দিপলু সূত্র, ডিআর-সিসিএএ প্রকল্পের ফিল্ড এ্যাসিস্ট্যান্ট জাকারিয়া, মোসাদ্দিক হোসেন সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর