1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

শান্তিগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি, খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ বাজারের মাহবুবা কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশের মাঠে শান্তিগঞ্জ থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়।

 

উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ছয়টি কাবাডি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জয়কলস ইউনিয়ন কাবাডি দল চ্যাম্পিয়ন এবং পূর্ব পাগলা ইউনিয়ন কাবাডি দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া জয়কলস ইউনিয়ন কাবাডি দল জেলা পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল পরবর্তী সময়ে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পাবে।

 

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা ও গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে জড়িত। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এমন সুন্দর আয়োজনের জন্য আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই।”

 

অনুষ্ঠানে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম এবং শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সিরাজ মিয়া, মহির উদ্দিন মহির, জিয়াউল হক, মোজাহিদ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান, বিএনপি নেতা মাসুক মিয়া, ছালেক আহমদ, সমাজসেবক রুহুল আমিন শিপন, ছাত্রদলের সাবেক সভাপতি ইকবাল জোসেন, যুবদল নেতা রিপন মিয়া, সৈয়দ আলম, সুয়েব আহমদসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মাঠে উপস্থিত হয়ে প্রতিযোগিতাটি উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর