1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

লাখাইয়ে ধরার বৃক্ষ রোপণ কর্মসূচী

হবিগঞ্জ (প্রতিনিধি) :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

লাখাইয়ে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর আওতায় পরিবেশ বান্ধব ফলদ,বনজ,ঔষধী গাছের চারা ও বজ্রপাত থেকে রক্ষায় তালের চারা রোপন এর চলমান কর্মসূচীর অংশ হিসাবে হাওর রক্ষায় আমরা কর্মসূচী করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তারেক হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধরার জেলা কমিটির নির্বাহী সদস্য ও লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আফরোজ মিয়া,ফারুক তালুকদার, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ।

এ সময় প্রধান অতিথি ইউএনও তারেক হাসান সহ উপস্থিত ব্যক্তি গন বলেন হাওরাঞ্চলে বজ্রপাতে প্রতিবছর অসংখ্য মানুষের প্রানহানী ঘটে চলেছে। এ অন্চল বজ্রপাত প্রবন এলাকা হিসাবে চিন্হিত অন্চল গুলোর একটি। এ থেকে রক্ষায় হাওরবেষ্টিত লাখাইয়ে বজ্রপাত প্রতিরোধে বেশি বেশি তালের চারা রোপন করতে হবে এবং এর সঠিক পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে। আমাদের এ সুন্দর পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী হিসেবে গড়ে তুলতে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণ এর বিকল্প নেই।
এছাড়াও পরিবেশ বান্ধব ফলদ, বনজ ও ঔষধী গুণসম্পন্ন গাছের চারা রোপন ও এর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণে সকলের যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর