হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের দুই বছর মেয়াদী নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে পারভেজ হাসান-কে সভাপতি, মনির উদ্দিন মনির-কে সাধারণ সম্পাদক এবং মো. আশিক আহমেদ-কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় লাখাই উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই কমিটি গঠন করা হয়। অত্র প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে এই নতুন কমিটি চূড়ান্ত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদধারীরা হলেন,সিনিয়র সহ-সভাপতি: নাজিম উদ্দিন রানা (প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জের বাণী)। সহ-সভাপতি জিহাদ কামাল খোকন।যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জুবায়ের আহমেদ।দপ্তর সম্পাদক সজল গোপ। প্রচার সম্পাদক আব্দুল হান্নান। অর্থ সম্পাদক শফিকুল ইসলাম সাবাল
এছাড়া কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রাখা হয়েছে,আবুল কাশেম, রফিকুল ইসলাম, জুনাইদ চৌধুরী, দেবাশীষ আচার্য্য, মহসিন সাদেক, নিতেশ দেব এবং সদস্য হিসাবে রাখা হয় বি এম তারেক-কে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালন করে লাখাই উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.