1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন। সভাপতি পারভেজ/ সম্পাদক মনি শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান প্রান্তিক মানুষের কথা শুনবে সরকার, শ্রীমঙ্গলে নাগরিক-সরকার রিপোর্টিং নিয়ে কর্মশালা

শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

 

সুসজ্জিত নৌকায় ঢাক-ঢোলের তালে চলছে নানান গান। মাঝিদের কণ্ঠে ‘হেইয়ারে হেইয়াহো, মারো টান, হেইয়াহো’—এর সঙ্গে ‘ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নাও’সহ নানা গানের সুর। পানিতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর হাজারো দর্শকের করতালিতে উৎসবমুখর হয়ে ওঠে চারপাশ।

 

ভাদ্রের তপ্ত রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসেন মানুষ। এদিন শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো মানুষও নৌকাবাইচ দেখতে হাওরপাড়ে ভিড় করেন। নৌকাবাইচকে কেন্দ্র করে হাঁসকুড়ি ও ধলমৈশা এলাকার বাড়িতে বাড়িতে আত্মীয়স্বজনের আগমন ঘটে। হাওরের দুই পাড়ে দেখা যায় বিপুল দর্শনার্থী ও উৎসুক জনতার সমাগম।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাঁসকুড়ি ও ধলমৈশা গ্রামবাসীর সহযোগিতায় এবং যুক্তরাজ্য প্রবাসী হাসকুড়ি-ধলমৈশা গ্রামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল মিয়ার উদ্যোগে এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই ও ছাতক উপজেলা থেকে মোট ১৮টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর মাঝিদের বৈঠার ছন্দ, গান ও হেইয়াহো ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো খাই হাওর।

নৌকাবাইচে যুক্তরাজ্য প্রবাসী আবুল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মো. ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবুল কালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

এ সময় বক্তারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
হাওরপাড়ের হাজার হাজার মানুষ এদিন আনন্দ-উৎসবে মেতে ওঠেন। তীব্র প্রতিযোগিতা শেষে ১ম স্থান অধিকারী জাকিরের তরী হবিগঞ্জ ও রানার্সআপ স্বপ্নের তরী হাঁসকুড়ি- ধৈলমৈশা’র বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর